Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 06 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭দফার দাবীতে এই হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পূর্ণদিবস ও বুধবার (৭ সেপ্টেম্বর) অর্ধদিবস মোট ৩২ ঘন্টা এই হরতাল চলবে।

হরতালের কারণে সকাল থেকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁটালতলী, পৌরসভা, পুরাতন বাসষ্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীর। 

তারা শহরের বিভিন্ন এলাকায় পিকেটিং এর পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবীতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। সকালে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত লোকজন পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। আর শহরের বেশীর ভাগ দোকানপাট রয়েছে বন্ধ। 

এদিকে, হরতালের কারণে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর শহরের বিভিন্ন স্থানে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//