
বাগেরহাট প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় দেড় হাজার টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান জাহাজ এমভি ইউনিউইসডম। গতকাল সোমবার সন্ধ্যায় বন্দরের ৭ নং জেটিতে নোঙর করে জাহাজটি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১০টার পর জাহাজ থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। এসব মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান জানান, রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল্যবান বৈদ্যুতিক মালামাল নিয়ে বিদেশী জাহাজ এমভি ইউনিউইসডম সোমবার সন্ধ্যায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। এ চালানে ১ হাজার ৪২১ মেট্টিক টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর তৃতীয়বারের মতো রাশিয়া থেকে মালবাহী জাহাজ মোংলা বন্দরে এলো।
বিনিয়োগবার্তা/এসএল/এসএল//