Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 07 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে উদার দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আয়োজিত বাংলাদেশ-ভারত ব্যাবসায়িক ফোরামের আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে আরো বেশি বিনিয়োগ করুন।

উল্লেখ্য, চার দিনের ভারতের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জ্বালানি তেল, পেঁয়াজ, চাল ও গমের মতো অত্যাবশ্যক পণ্য নিরবচ্ছিন্নভাবে সরবরাহের আশ্বাস দিয়েছে ভারত। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহযোগিতা করবে বলে জানানো হয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//