Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী  বলেছেন, ইতালি প্রবাসী বাংলাদেশিদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে ঢাকা-রোম-ঢাকা রুটে শিগগিরই ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার সচিবালয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ইতালি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে অন্তত দুই দিন ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে কাজ চলছে।

বৈঠক শেষে পানিসম্পদ উপমন্ত্রী বলেন, শরীয়তপুরের লক্ষাধিক মানুষ ইতালিতে বসবাস করেন। তারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইতালি প্রবাসী এসব ভাই-বোনদের যাতায়াতের সুবিধার্থে সরাসরি ফ্লাইট চালু করা প্রয়োজন। দ্রুত এ রুটে ফ্লাইট চালুর বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন বিমান প্রতিমন্ত্রী।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএল//