Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ। কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামের জেলে শাখাওয়াত হোসেনের জালে এ মাছগুলো ধরা পড়ে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার বোঝাই করে মৎস্য বন্দর আলীপুর ঘাটে আসে। পরে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেন।

ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, ৭ দিন আগে ১৮ জেলে তার ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এর মধ্যে বড় সাইজের তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছেন সাতাশ মণ। এ ছাড়া বিভিন্ন প্রজাতির কিছু মাছ পেয়েছেন। মাছগুলো ১০ লাখ টাকা বিক্রি করা হয়েছে।

অধিকাংশ জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না বলে জানিয়েছেন মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। অনেক জেলে মারাও গেছেন। এখনো বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন। 

আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে সাগরে যান। তবে সেভাবে আশানুরূপ জেলেদের জালে ইলিশ পাচ্ছেন না বলে এই মৎস্য ব্যবসায়ী সাংবাদিকদের জানিয়েছেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//