
বিনিয়োগবার্তা ডেস্ক: আগস্টে যুক্তরাজ্যে বাড়ির দাম মাসভিত্তিক হিসাবে জুলাইয়ের তুলনায় দ্রুতগতিতে বেড়েছে। তবে বর্ধিত জ্বালানির দাম ও সুদের হার বাড়ার কারণে পুরো আবাসন খাতে স্থবিরতার আশঙ্কা করছে বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান ন্যাশনওয়াইড। খবর ন্যাশনাল নিউজ।
যুক্তরাজ্যে আগস্টে বাড়ির দাম আগের মাসের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর আগে জুলাইয়ে বাড়ির দাম বেড়েছিল দশমিক ২ শতাংশ। তবে বছরওয়ারি হিসাবে আগস্টে বাড়ির দাম ১০ শতাংশ বেড়েছে। এ বাড়ার হার জুলাইয়ের ১১ শতাংশের চেয়ে কম।
ন্যাশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, করোনা মহামারীতে বড় বাড়ির চাহিদা বাড়ার পর বর্তমানে আবাসন খাত গতি হারাচ্ছে। বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পারিবারিক বাজেটের ওপর চাপ তীব্র হওয়ায় আবাসন বাজার মন্থর হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিনিয়োগবার্তা/এসএল//