Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 08 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার ডাচ্-বাংলা ব্যাংকের কার্যালয়ে ছেঁড়া নোট পরিবর্তনের কথা বলে নারীর ৮১ হাজার টাকা লুটে নিয়েছেন প্রতারকরা।

বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়াসমিন বেগমের বাড়ি সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের কাউয়াদি এলাকায়।

ইয়াসমিন বলেন, বছরখানেক আগে তিন লাখ টাকা সুদে নিয়ে আমার ছেলেকে সৌদি আরবে পাঠানো হয়। এক বছরে সুদসহ এর পরিমাণ বেড়ে হয় তিন লাখ ৬০ হাজার টাকা। কদিন আগে বিদেশ থেকে এক লাখ ২৩ হাজার টাকা পাঠায় ছেলে। এছাড়া সুদ পরিশোধ করতে গ্রামের আত্মীয়ের কাছ থেকে আরো কিছু টাকা ধার করা হয়। বুধবার সকালে ছেলের পাঠানো টাকা তুলতে শহরের ডাচ্-বাংলা ব্যাংকের কার্যালয়ে যাই।

তিনি আরো বলেন, টাকা তুলে গোনার সময় পাশের চেয়ারেই দুজন মধ্যবয়স্ক পুরুষ বসেন। কিন্তু টাকার মধ্যে কিছু নোট ছেঁড়া থাকায় পরিবর্তন করতে চেয়ার থেকে উঠে যাচ্ছিলাম। একপর্যায়ে ব্যাংকে টাকা জমা দিতে এসেছেন বলে জানান পাশে বসে থাকা দুজনের একজন। একই সঙ্গে ছেঁড়া নোট নিয়ে ভালো টাকা দেবেন বলেও জানান। গুনে দেবেন আমার টাকাও।

এ কথা বলে আমার ব্যাগে থাকা সব টাকা নিয়ে যান। পরে ৩৭টি এক হাজার ও ৫০টি ১০০ টাকার নোট দিয়ে সব টাকা নিয়ে ব্যাংক থেকে তারা বেরিয়ে যান। এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি।

কান্নাজড়িত কণ্ঠে ইয়াসমিন বলেন, বিদেশের মাটিতে কষ্ট করে টাকা জমিয়ে দেশে পাঠালো ছেলে। সব দেনা পরিশোধ করব বলে ভেবেছিলাম। কিন্তু আমার সব নিয়ে প্রতারক চক্রটি।

এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি ডাচ্-বাংলা ব্যাংকের মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক রাসেল আহমেদ।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//