Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 09 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

শুক্রবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো.শাহেনুর মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রিটেনের রানী এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। শুক্র, শনি ও রোববার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। 

রানীর মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা পাশেই ছিলেন। গতকাল সকালেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সে সময় থেকেই তিনি অনেকটা জীবন্মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সে সময়ই তার শয্যাপাশে উপস্থিত হতে শুরু করেন রানীর সন্তানরা।

এদিকে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান। রানীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই রাজা হিসেবে অভিহিত হয়েছেন তার বড় সন্তান চার্লস। তিনি পরিচিত হবেন তৃতীয় রাজা চার্লস হিসেবে। সেই সঙ্গে কমনওয়েলথভুক্ত ১৪টি রেজিমেন্টেরও প্রধান হলেন তিনি।

 

বিনিয়োগবার্তা/এসএএম//