Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 10 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা নির্বাচিত হয়েছেন তার বড় ছেলে চার্লস। নিয়ম অনুযায়ী, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মুহূর্ত থেকেই ব্রিটিশ সিংহাসনের দায়িত্বভার বর্তেছে তার বড় সন্তানের ওপর।

যুক্তরাজ্যের রাজতন্ত্রের প্রধান হিসেবে শুক্রবার বাকিংহাম প্যালেসে প্রথম পা রাখেন তিনি। পরে নতুন রাজার সঙ্গে দেখা করতে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। এছাড়া বাকিংহাম প্যালেসের বাইরে জনসাধারণের সঙ্গে দেখা করেন তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা, যাকে এখন থেকেকুইন কনসোর্টসম্বোধন করা হবে। খবর: দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, লন্ডনের সেন্ট জেমস প্যালেসে অ্যাকসেশন কাউন্সিলে শনিবার আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসের হাতে ব্রিটিশ রাজসিংহাসনের দায়িত্ব তুলে দেয়া হবে। ঐতিহ্য অনুযায়ী রাজা বা রানীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকসেশন কাউন্সিলের আয়োজন করা হয়। কিন্তু রানীর মৃত্যুর ঘোষণা দেরিতে আসায় শুক্রবার সেই আয়োজন করার সময় মেলেনি।

ব্রিটিশ রাজার রাজত্বের শুরুতে কোনো শপথ পড়তে হয় না। যদিও ১৮ শতকের গোড়ার দিক থেকে চালু হওয়া একটি প্রথা অনুসরণ করে নতুন রাজা কেবল অঙ্গীকার করবেন, যে তিনি চার্চ অব স্কটল্যান্ড সংরক্ষণ করবেন। পরে বাদ্যদলের আনুষ্ঠানিকতার পর চার্লসকে নতুন রাজা ঘোষণা করে জনসাধারণের জন্য একটি ঘোষণাপত্র জারি করা হবে। ঘোষণা দেয়া হবে সেন্ট জেমস প্রাসাদের ফ্রিয়ারি কোর্টের ওপরের একটি ব্যালকনি থেকে। গার্টার কিং অব আর্মস হিসেবে পরিচিত একজন কর্মকর্তা ঘোষণা দেবেন। তিনি আহ্বান জানাবেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন ১৯৫২ সালের পর এই প্রথমবারের মতো বাজানো হবে জাতীয় সংগীত। হাইডপার্ক, টাওয়ার অব লন্ডন নৌবাহিনীর জাহাজ থেকে গান স্যালুট দেয়া হবে। সেই সঙ্গে এডিনবরা, কার্ডিফ বেলফাস্টে তৃতীয় চার্লসকে রাজা হিসেবে ঘোষণা করার ঘোষণাপত্র পড়ে শোনানো হবে।

অভিষেক হলো রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী ধাপ, যখন তিনি আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন। তবে এর জন্য প্রস্তুতি নিতে হয়, তাই সম্ভবত খুব দ্রুত অভিষেক অনুষ্ঠান হচ্ছে না। রানী এলিজাবেথ সিংহাসনে বসেছিলেন ১৯৫২ সালে। অথচ তার অভিষেক হয়েছিল ১৯৫৩ সালের জুনে। গত নয়শ বছর ধরে অভিষেক অনুষ্ঠান হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। উইলিয়াম দ্য কনকোয়ারার ছিলেন ব্রিটেনের প্রথম রাজা। আর তৃতীয় চার্লস ৪০তম।

এদিকে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার থেকে রোববার পর্যন্ত বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, শোক প্রকাশের অংশ হিসেবে তিনদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া রানীর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।

এদিকে ব্রিটিশ রানীর মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে লেখা এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি বাংলাদেশ সরকার জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে আপনার মাধ্যমে যুক্তরাজ্যের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা সহানুভূতি জানাচ্ছি।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জারি করা এক বিবৃতিতে বলা হয়, শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেনরানী শুধু ২৫০ কোটি কমনওয়েলথ জনগণের স্তম্ভ শক্তি ছিলেন না, বরং তিনি করুণা, মর্যাদা, প্রজ্ঞা সেবারও প্রতীক ছিলেন। বিশ্বের সমসাময়িক ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি দীর্ঘতম রাজত্বকারী রাজা হিসেবে কর্তব্য, সেবা ত্যাগের সর্বোচ্চ মান স্থাপন করেছেন এবং বিশ্বজুড়ে অগণিত মানুষের কাছে উৎসর্গের একটি অতুলনীয় উত্তরাধিকার রেখে গেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, রানী তার দেশের নাগরিকদের জন্য অনুপ্রেরণা, সাহস শক্তির একটি দারুণ উৎস হয়ে থাকবেন। বাঙালি জনগণের কাছেও তার দুটি ঐতিহাসিক রাজকীয় সফরের জন্য অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন। যুক্তরাজ্যে রানী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এবং অটোয়া কিংস্টনে দুটি কমনওয়েলথ সরকারপ্রধানের বৈঠকও চিরস্মরণীয় হয়ে থাকবে।

ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন মুকুটধারী রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের সিংহাসনে আসীন ছিলেন ৭০ বছর। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে ৯৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//