Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের রাজনৈতিক সম্পৃক্ততাকে নিরুৎসাহিত করে না। তবে ক্যাম্পাসের ভেতর দলীয় রাজনৈতিক কার্যক্রম চলবে কিনা তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দ্বারা নির্ধারিত হবে। ক্যাম্পাসের বাইরে ইতিবাচক রাজনীতি করতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে সব বেসরকারি বিশবিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানদের।

সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সই করা চিঠিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি এবং রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়ে আমরা বিশেষভাবে অবগত। ট্রাস্টের অধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটমুক্ত অলাভজনক, অরাজনৈতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। কোন শিক্ষা প্রতিষ্ঠান কী নিয়ম করল, কোন রাজনৈতিক দলের কী ব্যবস্থা হলো, সেটি সেই প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিষয়। এটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না বা হস্তক্ষেপও করে না। দলীয় রাজনীতি থাকবে কিনা তা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা এ বক্তব্যকে সাধুবাদ জানাই। প্রতিষ্ঠালগ্ন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেশনজট ও রাজনৈতিক সংঘাতমুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশ-বিদেশে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে আস্থা এবং সুনাম অর্জন করেছে।

এতে আরও বলা হয়, উপাচার্যরা শান্তি-শৃঙ্খলা ও নিয়ম বজায় রেখে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন। ক্যাম্পাসের বাইরে ইতিবাচক রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের পলিসি, শৃঙ্খলা ও নিয়মানুযায়ী শিক্ষার্থীদের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ বজায় রাখার স্বার্থে সবাই যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//