Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা ও নোয়াখালী জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত। 

শনিবার (১০ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে ওয়েবিনার  অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালক সৈয়দআবু আসাদ ওয়েবিনারে প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির ভাইসচেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা।

নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জোনপ্রধান শহিদুল্লাহ মজুমদার। জোনদ্বয়ের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//