Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্রামীন রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড প্রকল্প এবং রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে এ কমিটি।

রবিবার (১১ সেপ্টেম্বর)  একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক কমিটির  সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, মোঃ আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং, মাসুদ উদ্দিন চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প সম্পর্কে আলোচনা এবং গ্রামীন রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের হালনাগাদ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প এবং গ্রামীন রাস্তায় কম-বেশী (১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত) সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পসমূহ বাস্তবায়নের সুপারিশ করা হয়। বন্যা আশ্রয়কেন্দ্র ও সাইক্লোন শেল্টারসমূহ বন্যা শেষে একাডেমিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে মর্মে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে মন্ত্রণালয় কর্তৃক নির্মিত সেতু/কালভার্টের ডাটাবেজ তৈরী করে হালনাগাদ বিবরণী পেশ করার জন্য নির্দেশনা দেয়া। দেশের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এছাড়া মন্ত্রণালয়ে জনবল নিয়োগের প্রক্রিয়া ও পদোন্নতির কার্যক্রম সুষ্ঠুভাবে এবং দ্রুততম সময়ে সম্পন্নের সুপারিশ করা হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//