Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবদেক: আগামী বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, সেই লক্ষ্যে এগিয়ে চলছে টার্মিনালের নির্মাণকাজ। থার্ড টার্মিনালের ৪৪ দশমিক ১৫ শতাংশ কাজ শেষ হয়েছে। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিন তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। 

প্রতিমন্ত্রী বলেন, উন্নত যাত্রীসেবা, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতায় তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য আন্তর্জাতিক দরপত্র দেয়া হয়েছে। এরই মধ্যে বিদেশি নামিদামি কয়েকটি কোম্পানি এ কাজে সাড়া দিয়েছে। 

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি সেবা ভালো দিতে পারে, তাহলে বিমানের পরিচালনার দায়িত্ব পেতে পারে। 

প্রতিমন্ত্রী বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//