Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 13 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য-প্রযুক্তি ডেস্ক: প্রথমবারের মতো স্মার্ট চার্জিং কেসসহ ইয়ারবাড বাজারে নিয়ে এলো জেবিএল। জেবিএল ট্রু প্রো ২ নামের ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের সঙ্গে কেস দেয়া হয়েছে। ইয়ারবাডটির দাম ২৪৯ ইউরো।

সংস্থার দাবি, এটি বিশ্বের প্রথম স্মার্ট চার্জিং কেস। এই চার্জিং কেসে আছে একটি বিল্ট-ইন ডিসপ্লে। যা জেবিএল হেডফোন অ্যাপের তুলনায় ইয়ারবাড সেটিং নেভিগেট করা সহজ করে তোলে।

কেসটিতে দেয়া হয়েছে একটি ১.৪৫ ইঞ্চি এলইডি টাচস্ক্রিন। যার সাহায্যে ইয়ারবাডের বিভিন্ন অপশন কাস্টমাইজ করা, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সক্রিয় ও নিষ্ক্রিয় করা যাবে। এমনকি কল এবং মেসেজ নোটিফিকেশনগুলোও পরীক্ষা করতে পারবেন স্ক্রিনেই। 

এছাড়া প্লেব্যাক নিয়ন্ত্রণ করার মতো বেশ কয়েকটি ফাংশন দেয়া হয়েছে স্মার্ট কেসটিতে। জেবিএল ট্রু প্রো ২ ইয়ারবাডে দেওয়া হয়েছে ১০এমএম ড্রাইভার। ব্লুটুথ ৫.৩ সংযোগ এবং স্পেশিয়াল অডিও সাপোর্ট করে।

 ছয়টি নয়েজ-ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি ইয়ার ক্যানাল টেস্ট যুক্ত করা হয়েছে। ইয়ারবাডটি একবার চার্জে দিলে ১০ ঘণ্টা পর্যন্ত গান শোনা যাবে। কেসের ভেতরে রাখলে ৩০ ঘণ্টা পর্যন্ত এটির চার্জ থাকবে। সব মিলিয়ে এই ইয়ারবাডের ব্যাটারি ব্যাকআপ ৪০ ঘণ্টা। 

বর্তমানে ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি। সেখানে ইয়ারবাডটির দাম ২৪৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার জন্য ২৩ হাজার ৬০০ টাকা খরচ করতে হবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//