Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Jun 2026 05:51
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মৌলভীবাজার প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড় ধসে রেল লাইনের ওপরে পড়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ৯টার দিকে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
বানুকার স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন জানান, লাউয়াছড়া পাহাড়ের ভেতরে মাগুরছড়া এলাকায় পাহাড় ধসে এ ঘটনা ঘটে। এতে ঢাকাগামী কালোনী এক্সপ্রেস ট্রেনটি বানুকার স্টেশনে আটকা পড়েছে।
তিনি জানান, রেল লাইন থেকে মাটি সরানোর কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।

(এমআইআর/ ১৯ জুন ২০১৭)