Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে। গভর্নর আব্দুর রউফ তালুকদার সই করা এসব নোট আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাজারে যাওয়া যাবে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক সাঈদা খানম জানান, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে; যা পরে ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু হবে। 

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য বৈধ নোটও চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//