Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা থেকে কলকাতা ভ্রমণকে আরো বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে অসংখ্য দর্শনার্থী পশ্চিম বাংলার পূজা-পার্বন উদযাপন করতে যান। তাদের জন্য ১৮ হাজার ৬৪০ টাকায় ২ রাত ৩ দিন কলকাতা থাকার অফার ঘোষণা করা হয়েছে। অফারটি কমপক্ষে দুই জনের জন্য প্রযোজ্য।

ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলকাতা থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে যথাক্রমে দুপুর ২টায় এবং রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
   
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম জানান, অফারের মধ্যে রয়েছে সব ধরনের ট্যাক্সসহ ঢাকা-কলকাতা-ঢাকা রিটার্ন টিকিট, দুই দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাস্তা। অফারের অন্তর্ভুক্ত হোটেলগুলোর মধ্যে কলকাতার অত্যন্ত জনপ্রিয় হোটেল দ্য কর্পোরেট, হোটেল কেম্পটন, হোটেল পিয়ারলেস ইন রয়েছে। ভ্রমণকে আনন্দময় করে তুলতে অফারটি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

৬ মাসের ইএমআই সুবিধায় কমপক্ষে ৩ হাজার ১০৭ টাকা দেওয়া সাপেক্ষে ঢাকা-কলকাতার অফারটি গ্রহণ করা যাবে। শর্ত সাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

এছাড়া ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ অফারটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ব্যাংককের অফারটি সংগ্রহের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। ব্যাংককে ৩১ অক্টোবর পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে।  

অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলার সব সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।


বিনিয়োগবার্তা/এসএল//