Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 15 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম ডিটুসি (ডাইরেক্ট টু কাস্টমার) ব্র্যান্ড মাই অরা (My Aura) মোস্ট প্রমিসিং ব্র্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে।

পার্পল কেয়ার লিমিটেডের মাই অরা ব্র্যান্ডটি সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হোয়াইট ইন্টারন্যাশনাল পেইজ আয়োজিত “দা পাওয়ার ব্র্যান্ড ২০২২” ক্যাটেগরিতে বাংলাদেশের “মোস্ট প্রমিসিং ব্র্যান্ড” হিসেবে নির্বাচিত হয়। 

পাশাপাশি পার্পল কেয়ার লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা আরমান মাহবুব বাংলাদেশ থেকে “১০০ ইন্সপায়ারিং লিডারস অব এশিয়া ২০২২” পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। 

পার্পল কেয়ার লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা আরমান মাহবুব বলেন, মাই অরা যেকোন পণ্য উৎপাদনের ক্ষেত্রে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা, শারীরিক পরিবর্তন ও মানসিক সুস্থতার বিষয়গুলোর উপর গুরুত্ব দেয় যা আমাদের জীবন প্রতিনিয়ত সহজ ও সুন্দর করতে বিশেষ ভূমিকা রাখে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//