Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 17 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: মেটা এবং গুগলকে ৭১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। 

সম্প্রতি দেশটির পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। 

কমিশনটি জানিয়েছে, তদন্তে জানা গেছে দুই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গ্রাহকদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে এবং তারা কোন ধরনের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করছে। সেই তথ্য গুগল ও ফেসবুকে মাদার কোম্পানি মেটা ‘কাস্টমাইজড অনলাইন’ বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে এবং এ বিষয়ে কোম্পানি দুটি দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের কোনো পরিষ্কার বার্তাও দেয়নি। ফলস্বরূপ গুগলকে ৪৯.৭ মিলিয়ন ডলার ও ফেসবুককে ২২.১ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। যদিও এ বিষয়ে গুগল ও মেটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

বিনিয়োগবার্তা/এমআর//