Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 17 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৫ সদস্যের দল ঘোষণা করল এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অন্য দেশগুলো ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করলেও নির্ধারিত সময়ের একদিন পর বিশ্বকাপের দল ঘোষণা করেছে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে খেলা অধিকাংশ খেলোয়াড় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফারি বন্দরসে, চামিকা করুণারত্নে, দুষ্মান্থে চামিরা (*ইনজুরি), লাহিরু কুমারা (*ইনজুরি), দিলশান মাদুশঙ্ক ও প্রমোদ মাদুশান।

স্ট্যান্ডবাই:
আশেন বান্দারা, প্রাভীন জয়াউইকরামা, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো ও নুওয়ানিদু ফার্নান্দো।

বিনিয়োগবার্তা/এমআর//