Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 17 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনোদোন ডেস্ক: ২০১৯ সালে মুক্তি পায় জনপ্রিয় রোম্যান্টিক কমেডি ছবি 'ড্রিম গার্ল'। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে। এবার আসছে 'ড্রিম গার্ল টু'।

সদ্যই বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ড্রিম গার্ল টু'-এর টিজার পোস্ট করেছেন। 

টিজারে দেখা যায় সিক্যুয়েলের নতুন নায়িকার। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করা অনন্যা পাণ্ডে । আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকেই। 

এদিন অভিনেতা টিজার পোস্ট করে লিখেছেন, 'আপনাদের 'ড্রিম গার্ল' ফের আসছে দেখা করুণ পূজার সঙ্গে ২৯ জুন ২০২৩ ঈদের দিন। ড্রিম গার্ল মুক্তি পাবে আগামী বছর ২৯ জুন।

বিনিয়োগবার্তা/এমআর//