Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 18 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঐক্যের পরিণতি গতবারের মতো জগাখিচুড়ির ঐক্য হবে, এবারও সেই পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদর বলেন, যারা ইতিহাসের অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে, তাদের স্বরুপ উন্মোচিত করতে হবে।

তিনি বলেন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম, তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সেটাও আজ তাহলে সত্য? আজ প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি পাকিস্তান ধারার রাজনীতি, বিএনপির রাজনীতি দ্বিজাতি তত্ত্বের রাজনীতি। বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের রাজনীতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আজ শুধু বাংলাদেশ নয়, কানাডার আদালতও বিএনপিকে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী দল হিসেবে। কোন মুখে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলেন? আপনার দল আজ দেশ-বিদেশে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল। মির্জা ফখরুল আবারও পাকিস্তান প্রীতি দেখিয়ে প্রমাণ করেছেন বিএনপি সাম্প্রদায়িক দল।

বিএনপি যদি কখনো ক্ষমতায় যেতে পারে তাহলে এদেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যাবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, সেটাই এখন বিএনপির টার্গেট, সেজন্যই আজকে বিএনপি ঐক্যের নামে টালবাহানা করছে, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করে। বাংলার মাটিতে, মুক্তিযুদ্ধের মাটিতে বাংলাদেশবিরোধী, স্বাধীনতাবিরোধী চেতনার শক্তির জগাখিচুড়ির ঐক্য দিয়ে নির্বাচন করে মুক্তিযদ্ধের দেশে জয়লাভ করা যাবে না।

বিনিয়োগবার্তা/এমআর//