Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 18 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করতে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন 

রোববার (১৮ সেপ্টেম্বর ২০২২) লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবন উন্নত করা সম্ভব। কিন্তু এ জন্যে প্রয়োজন দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। তিনি এই খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান জানিয়ে শুধু মাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্ট্ররে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। 

এছাড়া দেশের স্বাস্হ্য খাত এবং কৃষি খাতে বিনিয়োগের জন্য ও প্রবাসীদের প্রতি আহবান জানান। বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমান বন্দরে প্রবাসী দের বিদ্যমান দূর্দশা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানি লাগবে সরকার পদক্ষেপ নেবে। মন্ত্রী শিগগিরই বিমানের কার্গো সুবিধা চালুর জন্য প্রধান মন্ত্রীর নির্দেশের কথা ও উল্লেখ করেন।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও চেম্বারের ডিজি এএইচএম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিইরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআই’র প্রাক্তন প্রেসিডেন্ট এডভাইজার এমিরেটাস শাহাগির বক্ত ফারুক, সদ্য প্রাক্তন প্রেসিডন্ট বশির আহমদ ও ডিরেক্টর এন্ড এডভাইজার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী বিবিসিসিআই’র চিফ পেট্রন বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে লন্ডনে অবস্থান করছেন।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//