Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 19 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে নতুন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৭১১ কোটি টাকা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে ২ লাখ ইভিএম কেনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 

ইসি আরও বলেন, এখন প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। পরিকল্পনা কমিশন যাচাই-বাছাইয়ের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য তোলা হবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//