Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 19 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান করা। তাঁর স্বপ্নকে বাস্তবায়নে মুক্তিযুদ্ধ করেছি যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই শান্তির আবাসভূমিতে নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারেন। সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হলে ছাড় দেয়ার সুযোগ নেই।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি সাথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দূর্গাপূজা-২০২২ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গাপূজা-২০২২ পালনে নিরাপত্তা
ব্যাবস্থা নিশ্ছিদ্র করার লক্ষ্যে পুলিশ বাহনীর পাশাপাশি আনসার মোতায়েন, সকল পূজা মণ্ডপ এলাকা মাদক ও ধুমপানমুক্ত রাখা, আগুন নির্বাপক ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়া পূজা উদযাপন কমিটিকে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লোজ সার্কিট ক্যামেরা ও নিজস্ব প্রহরী রাখার নির্দেশনা প্রদান করেন।

উপজেলা পরিষদে আয়োজিত সাথিয়া উপজেলা সম্প্রীতি কমিটির সম্প্রীতি সমাবেশে মোঃ শামসুল হক টুকু বলেন, মাদক, ধুমপান ও অপরাধমুক্ত সমাজ গঠনে আপনাদের সকলের ভূমিকা রাখতে হবে। মনে রাখবেন, এই রাষ্ট্রের মালিক আপনি কাজেই রাষ্ট্রের ভালো মন্দের দায়িত্বটাও আপনার। আর এক্ষেত্রে সরকার হচ্ছে আপনার পরামর্শক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার,সাথিয়া বারোয়ারী কালী বাড়ী মন্দির কমিটি সুশীল চন্দ্র দাস। এছাড়া সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//