Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 19 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় ফরাসি রিটেইলার ক্যারিফোর। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে টেক্সটাইল গ্লোবাল সোর্সিং, ক্যারিফোর-এর পরিচালক জিন মারি ফুক বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই অভিমত ব্যক্ত করেন। 

বৈঠকে তারা বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ এবং সুযোগসহ পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশে ক্যারিফোরের ব্যবসার ভিত্তি সম্প্রসারণকল্পে বিজিএমইএ ও ক্যারিফোর কীভাবে সম্ভাব্য সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়েও তারা আলোচনা করেন।

তাদের আলোচনায় বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

উদ্ভাবন, দক্ষতা এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যকেন্দ্র  শক্তিশালীকরণে বিজিএমইএ

ও ক্যারিফোর সম্ভাব্য কী সহযোগিতা প্রদান করতে পারে, তা নিয়েও তারা আলোচনা করেন। পোশাক শিল্পের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিল্পের সক্ষমতা বাড়াতে শিল্পকে জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান দিয়ে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে বিজিএমইএ’র উদ্যোগে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, ক্যারিফোর একটি ফরাসি বহুজাতিক রিটেইল এবং হোলসেলিং করপোরেশন, যার প্রধান দফতর ম্যাসি, ফ্রান্সে অবস্থিত।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্পের সম্ভাবনা তুলে ধরতে এবং শিল্পের সক্ষমতা বাড়াতে বিজিএমইএ’র উদ্যোগে অনুষ্ঠেয়

‘মেইড ইন বাংলাদেশ উইকে’ অংশগ্রহণের জন্য জিন মারি ফুক’কে আমন্ত্রণ জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— রেজওয়ান মুর্শেদ (কান্ট্রি হেড,বাংলাদেশ ও পাকিস্তান), ভেরোনিক গ্রেভেট (সিএসআর ম্যানেজার, গ্লোবাল সোর্সিং ক্যারিফোর, ঢাকা অফিস) এবং নাসির উদ্দিন টিপু (ম্যানেজার, প্রোডকশন অ্যান্ড কোয়ালিটি)।

বিনিয়োগবার্তা/এসএল//