Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। অর্জন করল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব।

এই নারী সাফ চ্যাম্পিয়নশিপের পেছনে কাজ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী ছোটন বলেন, ২০০৯ সাল থেকে নারী দলের কোচ হিসেবে আছি। শুরুতে সবাই তাচ্ছিল্য করতেন। দেখা হলে উপহাস করতেন। যখন আমি কোচিং শুরু করি তখন আমার বন্ধুরা বলতো- ওই যে মহিলা কোচ যাচ্ছে। রাস্তায় যখন হেঁটে যেতাম আমাকে দেখে হাসাহাসি করতো। ঠাট্টা করতো আমাকে নিয়ে।

আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি কোনো নিচু কাজ করছি। আমি কাজকেই পছন্দ করতাম। আজকের যে অবস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের নিয়ে, সেটা অবশ্যই ভালো লাগার কথা। আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে বলব।

বিনিয়োগবার্তা/এমআর//