Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে যেসব রোহিঙ্গা আছে তাদের নিয়েই নানা জটিলতার মধ্যে আছি। এরপরও নতুন করে কোনো রোহিঙ্গা আসলে জটিলতা আরও বাড়বে। এ কারণে আমরা নতুন করে আর কোনো রোহিঙ্গাকে সীমান্ত অতিক্রম করতে দেবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ চলছে। তাদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এ কারণেই সীমান্ত কাছাকাছি হওয়ায় তাদের দু একটি গুলি আমাদের ভেতরে এসে পড়ছে। এতে একজন নিহত ও  কয়েকজন আহত হয়েছেন। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকা কড়া প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রদূতকে কয়েকবার তলব করা হয়েছে। প্রয়োজনে আমরা জাতিসংঘে যাবো। 

মন্ত্রী আরও বলেন, আমরা শান্তিপ্রিয় দেশ। কখনো কোথাও শান্তি বিঘ্নিত হোক তা চায় না। শান্তিপূর্ণ মীমাংসার ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

জঙ্গি প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা বাংলাদেশে কোনো জঙ্গির উত্থান হতে দেবো না। কোনো টেররিস্টকে এখানে অবস্থান করতে দেবো না। শুধু তাই নয়, বিদেশের কোনো টেরোরিস্টের এ দেশের মাটিতে স্থান হবে না। এন্টি টেররিজম ইউনিটের পাঁচ বছর পূর্তি হয়েছে। আমাদের যেতে হবে আরো বহু দূর। এই ইউনিট জঙ্গিবাদ দমনে বিশেষ অবদান রেখে চলেছে।

বিনিয়োগবার্তা/এমআর//