Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 20 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ভারতে ইলিশ রপ্তানি বন্ধে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগের রিট মামলা দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। 

রিটে বাণিজ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান কে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, খুব শিগগিরই মহামান্য হাইকোর্টে শুনানি হবে। রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানি যোগ্য পণ্য নয়। তাই রিট মামলায় এই ইলিশ মাছ স্থায়ীভাবে রপ্তানি বন্ধের আবেদন করা হয়েছে।

মামলায় পর্যটন কর্পোরেশনকে ইলিশ মাছ কেন্দ্রিক পর্যটনের বিকাশে কাজ করতে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে ভারতে কম দামে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা

বিনিয়োগবার্তা/এমআর//