Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: ব্যাংককে আয়োজিত হুয়াওয়ে কানেক্টের দ্বিতীয় দিনে বৈশ্বিক সহযোগীদের সহায়তা করতে 'এমপাওয়ার প্রোগ্রাম' উন্মোচন করেছে হুয়াওয়ে। আগামী তিন বছরে সহযোগীদের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রদানের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

হুয়াওয়ের ক্যারিয়ার বিজি-এর প্রেসিডেন্ট রায়ান ডিং মূল বক্তব্যে বলেন, 'ক্রম-পরিবর্তনশীল বিশ্বে প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে সহায়তা করবে ডিজিটাল রূপান্তর। 

ব্যবহার উপযোগী প্রযুক্তিগত সহায়তা দিতে, ডিজিটাল রূপান্তর এগিয়ে নিতে এবং ডিজিটাল সক্ষমতা ত্বরান্বিত করতে হুয়াওয়ের সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

রায়ান ডিং আরও জানান, হুয়াওয়ের কানেক্টিভিটি, কম্পিউটিং ও ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে, খাত সংশ্লিষ্ট উদ্ভাবন অব্যাহত রাখতে এবং গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণে সিনারিও-ভিত্তিক সমাধান নিয়ে আসতে এর সহযোগীদের সঙ্গে কাজ করছে।

হুয়াওয়ের এ উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং ডিজিটাল রূপান্তরে বিস্তৃত পদক্ষেপ গ্রহণে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

বিনিয়োগবার্তা/এমআর//