
খেলাধূলা ডেস্ক: প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান খেলোয়াড়দের গলায় ফুলের মালা পরিয়ে দেন। এসময় ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মাতিঝিলের আরামবাগ বাফুফে ভবনে যাবেন ফুটবলাররা।
এর আগে শিরোপা নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সানজিদা-সাবিনাদের বহন করা উড়োজাহাজটি।
এদিকে নারী ফুটবলারদের অবদানে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। আজ বুধবার বিসিবি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিনিয়োগবার্তা/এমআর//