Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সদ্য পাশকৃত কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের সম্বর্ধনা দিয়েছে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেতস্থ আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব জনাব মো. আবুল কালাম আজাদ। 

আইসিএমএবি’র প্রেসিডেন্ট জনাব মো. মামুনুর রশিদ এফসিএমএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব একেএম আলী আহাদ খান।

সদ্য উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি আবুল কালাম আজাদ দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডে সিএমএ ডিগ্রিধারীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ব্যবসা-বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানে হিসাববিদের কাজের পাশাপাশি  কর পরামর্শ এবং আর্থিক বিশ্লেষণ কাজে হিসাব বিজ্ঞানে পারদর্শী সিএমএ ডিগ্রিধারীদের বিশেষ চাহিদা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট জনাব একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট জনাব মো. মনিরুল ইসলাম এফসিএমএ, সচিব জনাব একেএম কামরুজ্জামান এফসিএমএ ও কোষাধ্যক্ষ জনাব মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাবা-মা, স্ত্রী-সন্তান নিয়ে সিএমএ পরীক্ষায় উত্তীর্ণ নতুন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টগণ সম্বর্ধনায় অংশগ্রহণ করেন।  

বিনিয়োগবার্তা/কেএইচকে//