Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশে ইস্পাত শিল্প উন্নয়নে সহযোগীতার লক্ষ্যে মাননীয় শিল্প মন্ত্রীর সাথে ভারতীয় কোম্পানির প্রতিনিধির স্বাক্ষাৎ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এপি’র মিন্টো রোডের বাংলোতে বিএসইসি’র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এনডিসি এবং ভারতের এআর গ্রুপের প্রতিনিধি দল স্বাক্ষাত করেন। 

এসময় মন্ত্রী মহোদয় বলেন বর্তমান সরকারে আমলে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছ। এর ফলে ইস্পাত শিল্পের প্রসারও ঘটেছে এবং দিন দিন রডের চাহিদা বাড়ছে। 
প্রতিযোগীতামুলক বাজার তৈরি হয়েছে।

তিনি ইস্পাত ও হালকা প্রযুক্তির শিল্প উন্নয়নে বিশেষ করে স্টীল-রিরোলিং মিলস্ এবং কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা স্থাপনে মন্ত্রণালয়ের পক্ষ হতে যাবতীয় সহযোগীতার আশ্বাস দেন। 

ভারতীয় কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশের স্টীল-রি রোলিং মিলস্ স্থাপন এবং এ শিল্পকে উন্নত করার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সাথে একযোগে কাজ করার আশা প্রকাশ করেন। 

বিএসইসি’র চেয়ারম্যান সংস্থার আওতাধীন ঢাকা স্টীল ওয়াকার্স লি.-এর বর্তমান অবস্থা অবহিত করে বলেন বর্তমান সরকার বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ গ্রহণ করায় ২০১৮ সালে জুলাই মাসে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়। 

ঢাকা স্টীলের অধীনে ঢাকার তেজগাঁও-এ কোয়ালিটি আয়রণ এন্ড ষ্টীল কোং লি. এবং প্রান্তিক ট্রেডার্স নামে আরো দুইটি কারখানা রয়েছে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালু এবং নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এ জন্য যে সকল দেশ উন্নত ও ঠেকসই প্রযুক্তির যোগান দিতে পারবে সেকল দেশের সহযোগীতা নেয়া হবে।

তিনি আরও জানান বগুড়াতে বিএসইসি’র অধীনে ১৫একর জায়গায় নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//