Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 21 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দ্বি-পাক্ষিক বানিজ্য সম্প্রসারণে একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ও ভারতীয় আমদানিকারক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইআইসিসিআই)।

বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সভাপতি আইআইসিসিআই অতুল কুমার সাক্সেনা, বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক এবং ভারতীয় টেক্সটাইল, ক্যামিকেল ও যন্ত্রপাতি সরবরাহকারীদের দ্বি-পাক্ষিক বানিজ্য সম্প্রসারণে বিজিএমইএ ও আইআইসিসিআই কিভাবে একসাথে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনার জন্য বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সাথে সাক্ষাত করেন।

বৈঠকে তারা ব্যবসায়িক যোগাযোগ আরও বাড়ানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের জন্য একটি প্লাটফর্ম তৈরির ক্ষেত্রে বিজিএমইএ ও আইআইসিসিআইর সম্ভাব্য সহযোগিতা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলো চিহ্নিত করার জন্য যৌথ প্রচেষ্টা জোরদারকরণ এবং উভয় পক্ষের সামনে বানিজ্যের যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগানোর উপায়গুলো খুঁজে বের করার উপর জোর দেন।

বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাক শিল্প হাই-এন্ড পণ্য, বিশেষ করে ম্যান-মেইড ফাইবার (এমএমএফ) ভিত্তিক পণ্যসহ প্রবৃদ্ধির পরবর্তী স্তরে যাওয়ার জন্য কাজ করছে এবং বাংলাদেশের পোশাক শিল্পের চাহিদা মেটাতে ভারতের একটি শক্তিশালী টেক্সটাইল শিল্প রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশী পোশাক প্রস্তুতকারকগন এবং ভারতীয় টেক্সটাইল, ক্যামিকেল, ডাইস ও যন্ত্রপাতি সরবরাহকারীদের মধ্যে সরাসরি ঘনিষ্ঠ ব্যবসায়িক যোগাযোগ স্থাপিত হলে তা তাদের পারস্পরিক চাহিদা পূরণে এবং একসঙ্গে দুই দেশের শিল্পের বিকাশে সহায়তা করবে।

বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং আইআইসিসিআই এর সহ সভাপতি (আরএমজি) জান্নাতুল ফেরদৌস নিপা।

বিনিয়োগবার্তা/এসএএম//