Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জলবায়ুর প্রভাব মোকাবিলায় আমাদের দেশের নদীগুলোকে বাঁচাতে হবে মন্তব্য করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, নদী দখলকারীরা এতই শক্তিশালী যে, সরকার সব শক্তি দিয়েও তাদের উচ্ছেদ করতে পারছে না। নদী দখল ও দূষণকারীদের হাত থেকে উদ্ধার করতে সংশ্লিষ্ট এলাকার সংসদ-সদস্য ও জনপ্রতিনিধিদের নদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে ‘জলবায়ু সংকট মোকাবিলায় নদীর গুরুত্ব’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এ কথা বলেন।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সেমিনার উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান। বক্তৃতা করেন নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি ড. এসএম শফিকুল ইসলাম কানু, ফেডরিক মুকুল বিশ্বাস, ইকরাম এলাহী খান সাজ, রফিকুল আলম, রফিক মোল্লা প্রমুখ।

সূত্র: বাসস  

বিনিয়োগবার্তা/এমআর//