Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর বোর্ডের অধীনে স্থগিত হওয়া গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এ পরীক্ষাগুলো ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। 

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) প্রশ্নপত্র ফাঁস প্রমাণিত হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক।

তিনি বলেন, প্রশ্নফাঁস হয়েছে। এ কারণেই পরীক্ষা স্থগিত হয়েছে। স্থগিত হওয়া বিষয়গুলো হলো: গণিত (১০৯), পদার্থবিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান (১৩৪) এবং রসায়ন (১৩৭)।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//