Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম গ্রান্ড মসজিদে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন পাঠ প্রতিযোগিতায় বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম তৃতীয় স্থান অর্জন করেছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এতে বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজে কোরআনকে টপকে লাল সবুজের পতাকার গৌরব বয়ে আনেন এই খুদে হাফেজ।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//