Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 22 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জেলাগুলোতে কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টি নন্দন ও পুষ্টিগুন সমৃদ্ধ কৃষিজ পণ্য উৎপাদনে গবেষণা কার্যক্রম জোরদার করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৫তম বৈঠক কমিটির সভাপতি মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব্রপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান, জয়াসেন গুপ্তা এবং উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ”খামারি মোবাইল অ্যাপ” উদ্ভাবন করায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং অ্যাপটি প্রশিক্ষণপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক কর্তৃক যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এছাড়া, জলবায়ু পরির্তনের আলোকে কৃষককে সতর্ক রাখা এবং শীত মৌসুমের পঁচনশীল ফসল সংরক্ষণের ব্যবস্থা গ্রহণে কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//