Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের প্রথম মেধাতালিকা।

এরপর পর্যায়ক্রমে আরও দুটি মেধা তালিকা যথাক্রমে ৫ অক্টোবর (বুধবার) ও ১৫ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। আর ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

নিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, সাত কলেজের সব ইউনিটের পাস করা ছাত্র-ছাত্রীরা সর্বশেষ ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিষয় ও কলেজ পছন্দক্রম ফরম পূরণ করেছেন। তাদের পছন্দক্রম ও নম্বরের ভিত্তিতে আগামী ২৮ সেপ্টেম্বর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে।

এরপর ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের চাহিদা এবং অপেক্ষমান তালিকা থেকে ৫ ও ১৫ অক্টোবর আরো দুটি মেধাতালিকা প্রকাশিত হবে। আর ১৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এছাড়াও ভর্তি কার্যক্রম বিষয়ক নির্দেশনা দ্রুতই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/এমআর//