Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 25 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশীয় পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে বিদেশি পর্যটকদের ভ্রমণ সুবিধা দিতে বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা আরও সহজ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যেন দেশে অন অ্যারাইভাল ভিসা আরও সহজ করা হয় পর্যটন শিল্পকে সামনে এগিয়ে নিতে অন অ্যারাইভাল ভিসা সহজ করতেই হবে যেন সহজে বিদেশি পর্যটকেরা আমাদের দেশে আসতে পারেন

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

মাহবুব আলী বলেন, এরই মধ্যে হাওরে একটা সড়ক তৈরি করা হয়েছে, সেখানে বিপুল সংখ্যক পর্যটক নিয়মিত যাচ্ছে মাস্টার প্ল্যানে হাওরকে কীভাবে সাজাতে হবে সেই সুপারিশ করা হয়েছে দেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বিপুল সংখ্যক রিসোর্ট হচ্ছে হাওর হাওরের মতো থাকবে, পাহাড় পাহাড়ের মতো থাকবে পাহাড় কেটে হাওর নষ্ট করে রিসোর্ট- এরকম পর্যটন হতে পারে না

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাসী যখন দেখবে আমাদের লেক, নদী, পাহাড়, সমুদ্র, চা বাগান, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, ঘুমধুম পর্যন্ত রেললাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, তখন বাংলাদেশ ভ্রমণে তাদের আগ্রহ বাড়ছে সবকিছুই কিন্তু আমাদের পর্যটনকে বিকশিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পদক্ষেপ এসব পদক্ষেপের কারণেই একজন পর্যটক এসে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে পারবে

বেসামরিক বিমান পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বলেন, সুন্দর সময়ে পর্যটন মেলা আয়োজন করা হয়েছে দেশের পর্যটন খাত খুব খারাপ সময় অতিবাহিত করেছে অভ্যন্তরীণ ট্যুরিজমে অনেকটা সাফল্য অর্জন করেছি মেলার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ তৈরি হয়েছে আমরা সবাই চাই, বাংলাদেশ যেন এগিয়ে যায় ট্যুরিজম খাতে আগামীতে বিপুল সম্ভাবনা রয়েছে আমরা নিয়ম মাফিক এগিয়ে যাচ্ছি অবকাঠামো সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পেরেছি ভবিষ্যতে ট্যুরিজম শিল্পে বাংলাদেশ আরও ভালো করবে

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুর রহমান, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, ঢাকায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কুমার রায়, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মাহিউদ্দিন হেলাল, পরিচালক বোরহান উদ্দিন, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়ার) সভাপতি খবিরউদ্দিন আহম্মেদ, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান হাবিব আলী বিডি ইনবাউন্ডের প্রেসিডেন্ট রেজাউল ইকরাম প্রমুখ উপস্থিত ছিলেন

বিনিয়োগবার্তা/এসএএম//