Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চ্যাটে অযাচিত নগ্ন ছবি পাঠালেই তা স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে যাবে। এমনই এক নতুন ফিল্টার তৈরি করছেন ইনস্টাগ্রামের ডেভলপাররা। নতুন এই ফিচারটি আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীরা চাইলে এই ফিচার এনাবল বা ডিসেবল করতে পারবেন। ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা ‘দ্য ভার্জে’র কাছে এই খবরটি নিশ্চিত করেছে।

কিন্তু এতে প্রাইভেসি ক্ষুণ্ণ হবে না? সেই সম্ভাবনা নেই, বলছেন বিশেষজ্ঞরা। এই প্রযুক্তিটি এমনই, যাতে ডিএম-এর ইনবক্সে পাঠানো সম্ভাব্য নগ্ন ছবি রুখে দেওয়া হবে। তার মানে এই নয় যে অন্য কেউ ছবিটি দেখছে। ইনস্টাগ্রাম নিজে এই জাতীয় ফটোগুলো দেখতে পারবে না।

সম্ভাব্য নগ্ন ছবিগুলো ব্লার করা অবস্থায় শো করবে। মেসেজ প্রাপক স্বেচ্ছায় তাতে ক্লিক করে ভিউ করলে, তবেই সেটি ভিজিবেল হবে। ইনস্টাগ্রামে অজানা প্রোফাইল থেকে নারীদের কু-ইঙ্গিতপূর্ণ, পুরুষদের নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে বারবার। মূলত মহিলা ব্যবহারকারীদের লাগাতার অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ।

বিশেষত ইনস্টাগ্রাম মডেল, ইনফ্লুয়েনসার, সেলিব্রেটিদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয়েছে। তাদের কথায়, ইনস্টাগ্রামে ফেক প্রোফাইল বানানো অনেক সহজ। আর সেখান থেকে নিজেদের নগ্ন ছবি পাঠিয়ে মহিলাদের যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ তাদের। 

নতুন ফিল্টারটি শিগগিরই ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে। ফিল্টারটি অন বা অফ করার ক্ষমতা দেওয়া থাকবে অ্যাকাউন্টধারীর হাতেই।

বিনিয়োগবার্তা/এসএল//