Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে- এমন আশঙ্কায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে বিএনপিকে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

রাজধানীর ধানমন্ডিতে সোমবার (২৬ সেপ্টেম্বর) একইস্থানে এবং প্রায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে বিএনপি ও যুবলীগ। এ অবস্থায় ধানমন্ডিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে বিএনপিকে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান বেলা সোয়া ১১ টার দিকে জানান, দুপুর ২ টা ৩০ মিনিটে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা যায়, সোমবার বিকেল ৩টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ ডেকেছিল। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে এর এক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ ছিল।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে সাওন নামে এক যুবদলকর্মী আহত হন ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়াও সম্প্রতি বিএনপির বেশ কয়েকটি সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনা বিবেচনায় নিয়ে ধানমন্ডিতে সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//