Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের বোদা মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ৬৫ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন।

ভয়াবহ এই নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, শিগগিরই করতোয়া নদীতে ওয়াই স্টাইলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে রেলমন্ত্রী বলেন, 'মাড়েয়ার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

শিগগিরই মাড়েয়া ইউনিয়ন ও কালিয়াগঞ্জ ইউনিয়নের মধ্যকার বিভাজন করা দুই পাড়ের সংযোগ দিয়ে করতোয়া নদীতে ওয়াই স্টাইলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। এজন্য দরপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতই হাতে নেয়া হবে।

জানা গেছে, পঞ্চগড়ের মাড়িয়াগঞ্জ ও কালিয়াগঞ্জ দুটি ইউনিয়নকে পৃথক করেছে করতোয়া নদী। এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিল স্থানীরা। 

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//