Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 26 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তুরষ্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজে বের করার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি উচ্চ পর্যয়ের প্রতিনিধিদল তুরষ্ক সফরে যাচ্ছেন। সংগঠনটির সভাপতি রিজওয়ান রাহমানের নেতৃত্বে ৮৬ সদস্যের এই প্রতিনিধিদলটি ৪ দিনের সফরে তুরষ্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর, ২০২২) ঢাকা ত্যাগ করবেন।   

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ক‚টনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদারের পাশাপাশি বাংলাদেশ ও তুরষ্কের মধ্যকার নতুন বাণিজ্যের সম্ভাবনার দ্বার উন্মোচন এবং বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণই ঢাকা চেম্বারের প্রতিনিধিদলটির ইস্তাম্বুল সফরের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সফরকালে ঢাকা চেম্বারের প্রতিনিধিদলটি ২৮ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বিশে^র সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন ‘ইস্তাম্বুল চেম্বার অব কমার্স’ আয়োজিত ‘দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা এবং বিটুটিব সেশন’, ২৯ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ফরেন ইকোনোমিক রিলেশন্স বোর্ড অফ টার্কি (ডেইক) আয়োজিত ‘বাংলাদেশ ও তুরষ্কের মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনার ও বিটুবি সেশনে অংশগ্রহণ করবে। 

এছাড়াও সফরকালে তুরষ্কের বাণিজ্য মন্ত্রী মেহমেট মুস-এর সাথে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান সাক্ষাৎ করবেন। সেই সাথে ডিসিসিআই-এর প্রতিনিধিদলটি ইস্তাম্বুলে অবস্থিত বেশকয়েকটি শিল্পাঞ্চল পরিদর্শন করবে।  

বিশেষ করে সেবা, উৎপাদন এবং জেনারেল ট্রেডিং খাতে সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে তুরষ্কের বিনিয়োগ আকর্ষন ও সম্ভাবানাময় খাতে জয়েন্ট ভেঞ্চার কার্যক্রম বৃদ্ধিতে এ সফর গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//