Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 27 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধূলা ডেস্ক: লা লিগার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ মানেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। যা লা লিগা ক্লাসিকো বা এল ক্লাসিকো নামে পরিচিত। লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোর তারিখ ও সময় চূড়ান্ত হয়েছে।

হাইভোল্টেজ ম্যাচটি আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

মৌসুমে রিয়াল-বার্সার প্রথম মুখোমুখি লড়াইয়ের দিন-তারিখ-সময় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ১৬ অক্টোবর রোববার প্রথম লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে শুরু হবে এই ম্যাচ।

চলতি মৌসুমে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পারে রিয়াল-বার্সা রোমাঞ্চ। গত মৌসুমে রিয়ালের দাপট দেখা গেলেও, এবার শুরু থেকেই চ্যালেঞ্জ জানাচ্ছে বার্সা।

লিগে ৬ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।

করিম বেনজেমার সঙ্গে লেভানডফস্কির দ্বৈরথেও চোখ থাকবে সবার। গত মৌসুমে লিগে ও ইউরোপে বেশ দাপট দেখিয়েছেন বেনজেমা। এবার অবশ্য শুরুতে চোটে পড়ায় এই ফরাসি তারকা সুযোগ পাননি নিজেকে মেলে ধরার। বিপরীতে মৌসুমের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছেন লেভা। লিগে ৬ ম্যাচে করেছেন ৮ গোল। 

বিনিয়োগবার্তা/এমআর//