Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 27 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রকৃতিতে শরতের উপস্থিতি একটু একটু করে টের পাওয়া যাচ্ছে এরই মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আবহ তৈরী হয়েছে ঘরে ঘরে। মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনে বইছে উৎসবের আমেজ। সাজ সাজ রব নতুন শাড়ী, গয়না গাটি, ঢাকের বাদ্য, হরেক রকম নাড়ু।

আর এই উৎসবকে ভিন্ন মাত্রা দিতে আভিজাত্য, বিশ্বমানের সেবা, অনুপম ডিজাইন ও নিখাদ অলংকারের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে প্রথম ISO সার্টিফাইড গহনা প্রস্তুত, বিক্রয় ও বিপণনকারী সর্ববৃহৎ চেইন শপ ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজন করেছে শারদীয় পূজা স্পেশাল।

পূজা স্পেশালে ডায়মন্ড ওয়ার্ল্ড এর সকল শোরুমে থাকছে ডায়মন্ড জুয়েলারী এর উপর ২৫% ডিসকাউন্ট, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত আকর্ষণীয় উপহার এছাড়াও পূজা স্পেশাল স্কিম উইথ স্পেশাল প্রাইজ।

আর অনলাইন (ভার্চুয়াল) কেনাকাটায় রয়েছে সকল ডায়মন্ড জুয়েলারীতে ২৭% ছাড়, গোল্ড জুয়েলারীর মেকিং চার্জে ৫০% ছাড়, ফ্রি হোম ডেলিভারি সহ শর্ত সাপেক্ষ ইএমআই (কিস্তি) সুবিধা। এছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত আকর্ষণীয় উপহার সাথে প্লাটিনাম মেম্বারশীপ কার্ড, গিফট ভাউচার ও র‌্যাফেল ড্র। অনলাইনে কেনাকাটা করতে হলে ভিজিট করতে হবে www.diamondworldltd.com  লিংকে। এর এ সব অফার চলবে  ৬ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//