Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 28 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে গণভোট শুরু হয়েছিল। ৪ দিনের ভোটগ্রহণের পর বুধবার (২৮ সেপ্টেম্বর) গণভোট শেষ হয়েছে বলে ঘোষণা দেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। 

এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, ‘ফলাফল পরিষ্কার, রাশিয়ায় স্বাগত’। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়ে

ওই প্রতিবেদনে বলা হয়, মস্কোপন্থী কর্মকর্তারা বলেছেন ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চল রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দিয়েছে।

র্মকর্তারা আরও জানান, জাপোরিঝিয়া অঞ্চলে ৯৩ শতাংশ, খেরসন অঞ্চলে ৮৭ শতাংশ, লুহানস্ক অঞ্চলে ৯৮ শতাংশ এবং দোনেতস্ক অঞ্চলে ৯৯ শতাংশ ভোট পড়েছে রাশিয়ায় যোগদানের পক্ষে।

সবমিলিয়ে রাশিয়ায় যোগদানের পক্ষে গড়ে ৯৬ শতাংশ ভোট পড়েছে ওই ৪ অঞ্চলে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গণভোট সম্পর্কে রুশ পার্লামেন্টে ভাষণ দেবেন।

বিনিয়োগবার্তা/এমআর//