Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 28 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন; কিন্তু বাংলার মানুষের অধিকার আদায়ে আপস করেননি।

বুধবার ( ২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী দশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, আমরা আনন্দ ও গর্বের সঙ্গে বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্রতা দূর হয়েছে। অনেকেই দারিদ্রতাকে বিক্রি করে পুরস্কার পেয়েছে; কিন্তু দারিদ্রতা দূর হয়নি।

তিনি বলেন, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা দেশপ্রেম ও মানুষের প্রতি যে ভালবাসা তা থেকে আমরা শিক্ষা নিয়ে দেশ গঠনে কাজ করবো।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-  আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ  সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদসা, চিত্রনায়ক ওমর সানী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য মোনাজাত করা হয়। পরে এক শোভাযাত্রা বের হয়।

বিনিয়োগবার্তা/এমআর//