Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 29 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সব নিবন্ধিত দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনা আহসান হাবিব খান বলেছেন, ৩৯টি দলের জন্যই কাজ করছি। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের বারবার বলছি, কোন কাজটা করতে হবে বলেন, কিন্তু বলছেন না। কোন কাজটা ভুল করছি বলেন, কিন্তু বলছেন না।

তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখেত হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যার যারা (নির্বাচনে) আসছে না, তারা সবাই আমাদের প্রিয়। আমরা মনে প্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে? সেটা পরেরদিন করে দেখাবো।

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি এ পর্যন্ত ৭৯৩টা ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া পাল্টাধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না। সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে জানান।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে//