Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 29 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পূজা মণ্ডপে দুই ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি। রাজধানীতে ২৪২টি মণ্ডপ রয়েছে। এর মধ্যে পাঁচটি পূজা মণ্ডপ সবচেয়ে বড়। আপনারা জানেন মাস খানেক আগে ৫০টি ছেলে তাদের ঘর ছেড়েছে। কোথায় তারা ট্রেনিং করছে সেটা জানার চেষ্টা করছি আমরা। তাদের বিষয়ে অনেক দূর এগিয়েছি। 

আশা করি, তারা ফিল্ডে কোনো অপারেশন করার আগেই আমরা তাদের ধরে ফেলব। এছাড়া সোশ্যাল মিডিয়ায় গুজব রটিয়ে এবং ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পোস্ট দিয়ে সাম্প্রদায়িক উসকানি তৈরি করে একটি চক্র। এদের ঝুঁকি কিন্তু সবসময় থেকে যায়। 

গত বছর কুমিল্লার একটি ঘটনার বিষয় আপনারা জানেন, মন্দিরে কোরআন শরীফ রেখে যে অপতৎপরতা হয়েছিল; সে রকম ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

বিনিয়োগবার্তা/এমআর//